৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ফিরতি ২৪ মার্চ

Admin Published: March 9, 2025, 11:40 pm
১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ফিরতি ২৪ মার্চ

ডিএনএন ডেস্ক: আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রোববার (৯ মার্চ) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।


ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি

• ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ

• ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ

• ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ

• ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ

• ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ

• ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ

• ৩০ মার্চের টিকিট বিক্রি হবে ২০ মার্চ


চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।


এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।


ঈদের পরের ফিরতি টিকিট বিক্রির সময়সূচি

• ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ

• ৪ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৫ মার্চ

• ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৬ মার্চ

• ৬ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৭ মার্চ

• ৭ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৮ মার্চ

• ৮ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৯ মার্চ

• ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে ৩০ মার্চ


সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।