১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

Admin Published: December 13, 2024, 5:31 pm
১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

ডিএনএন ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিন সেডের ঘরে এই কার্যালয় উদ্বোধন করা হয়। 

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গোপালগঞ্জ থেকে বিএনপির অফিস বিলুপ্ত হয়েছিল।

উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন- বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম। 

আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।