৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

৪০০ যাত্রী নিয়ে নাগপুরে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

Admin Published: February 20, 2025, 1:43 pm
৪০০ যাত্রী নিয়ে নাগপুরে বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ডিএনএন ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ প্রায় চারশ যাত্রী নিয়ে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল। কর্মকর্তাদের বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।  

প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটি বুধবার রাত আনুমানিক ১২টায় পথ পরিবর্তন করে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে, বলে বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।


আরেক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটে ৩৯৬ জন যাত্রী ও ১২ ক্রু সদস্য ছিলেন। তিনি বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দুবাই পাঠানো হবে।