৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬
রাজশাহীতে মানববন্ধন

আছিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি

Admin Published: March 14, 2025, 7:07 pm
আছিয়াকে ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি

স্টাফ রিপোর্টার : মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারেক জিয়া পরিষদ। শুক্রবার বিকেলে নগরীর নগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মাগুরায় ৮ বছরের শিশু কন্যা আছিয়াকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এমন শাস্তি দিতে হবে তা দেখে যেন কেউ আর কোন শিশুকে ধর্ষণ করার সাহস না পায়।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তারেক জিয়া পরিষদের রাজশাহী মহানগরের আহ্বায়ক মেহেদী হাসান তুলিফ, সদস্য সচিব বুলবুল ইসলাম সুইট প্রমুখ।