৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

Admin Published: February 5, 2026, 11:14 pm
আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

ডিএনএন ডেস্ক: কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার ১০ জন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, একুশে পদক-২০২৬।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


প্রেস সচিব বলেন, ‘চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ একুশে পদক পাচ্ছেন।’