১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইসরাইল

Admin Published: September 27, 2026, 3:02 pm
আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইসরাইল

ডিএনএন ডেস্ক: জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথে ইসরাইল এগোচ্ছে বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মাশাল।এক বিবৃতিতে তিনি বলেন, আল-আকসা মসজিদ ৪০ দিন বন্ধ রাখা, মসজিদ প্রাঙ্গণে উগ্র ইহুদি গোষ্ঠীগুলোর প্রবেশের জন্য নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে স্থানিক বিভাজন প্রতিষ্ঠার চেষ্টা—এসব পদক্ষেপের অংশ।


মাশালের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করা হচ্ছে।


তিনি বলেন, আল-আকসা মসজিদ এখন সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে।


মসজিদ প্রাঙ্গণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জেরুজালেম ও আল-আকসা রক্ষায় ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথা বলেন।


মাশাল ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে যাওয়ার আহ্বান জানান, যাতে সেখানে তাদের উপস্থিতি বজায় থাকে। একই সঙ্গে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে আরব ও ইসলামী বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।