স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘার ঐতিহ্যবাহী হযরত শাহদৌলার মাজার শরীফের মোতাওয়াল্লি নিযুক্ত হয়েছেন খন্দকার আনারুল ইসলাম দিলিল। মঙ্গলবার মাজার ছাড়াও স্বচ্চ জলের দীঘি, শাহী মসজিদ এবং জাদুঘর প্রতিষ্ঠান ওয়াকফ এস্টেটের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পরই মাজারের সৌন্দর্যবর্ধনসহ পুরো এলাকা পর্যটনকেন্দ্র গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। খন্দকার দিলিল বাঘার প্রায়ত খন্দকার চাঁন মিয়ার বড় ছেলে।
খন্দকার আনারুল ইসলাম দিলিল বলেন, বিগত সময়ে অনেক সরকার প্রধানের এমপি, মন্ত্রিরা মাজার কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাইলেও নানা কারনে সেটি করেন নি। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মাজার জিয়ারত এবং মানতসহ বনভোজন করতে আসেন। তিনি বলেন, এখন থেকে শতভাগ চেষ্টা করবো এই মাজার এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, পুর্বের মাতোয়ালির দায়িত্বভার শেষ হওয়ার কারণে বাংলাদেশ ওয়ার্কফ এস্টেট থেকে নতুন মোতাওয়াল্লি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।