৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাঘায় দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বিশাল প্রচার মিছিল

Admin Published: February 9, 2026, 1:01 pm
বাঘায় দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বিশাল প্রচার  মিছিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থী নাজমুল হকের পক্ষে বাঘায় বিশাল প্রচার মিছিল করেছে নারীরা।  জামায়াতকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার সকালে বাঘা সদরে  প্রচার মিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে তারা বিভিন্ন স্লোগান দেন। বেলা ১১ টার দিকে উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে নির্বাচনী প্রচার মিছিলটি বের করেন জামায়াতের নারী কর্মীরা। এই মিছিলে তাদের স্লোগান ছিল সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। সৎ মানুষের পক্ষ নিন, দাড়িপাল্লায় ভোট দিন। মিছিলটি উপজেলার নারায়ণপুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন  বাঘা সদরে অবস্থিত বিভিন্ন গ্রামের জামায়াতের সমর্থিত নারী নেত্রীর।