স্টাফ রিপোর্টার:রাজশাহীর বাঘায় সিএনজি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বুধবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগস্ত প্রতিটি পরিবারের সাথে দেখা করে সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।স্থানীয় লোকজন জানান, দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি বাড়িতে আগুন লাগে । এতে হাসমত আলী, আব্দুল লতিব, আশরাফুল ইসলাম ও আসকান আলীর বাড়িতে ক্ষয়ক্ষতি হয় । এর আগে ফায়ার সার্ভিসের বাঘা ও চারঘাট স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে। ততোক্ষনে চার বাড়ির ছয়টি ঘর পুড়ে ভষ্মীভুত হয়।
এদিকে খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং চারটি পরিবারের মাঝে চাল, ডাল, সয়াবিন ও বিস্কুটসহ শুকনা খাবার প্রদান করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম ।
আগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ হাসমত আলী জানান, অগ্নিকান্ডের ঘটনায় চার পরিবারে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।