৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

বাঘায় পৃথক দুর্ঘটনার দুজনের মৃত্যু

Admin Published: February 22, 2026, 5:18 pm
বাঘায় পৃথক দুর্ঘটনার দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৃথক এ ঘটনা ঘটে। নিহতদের একজন উপজেলা উপসহকারি প্রানী সম্পদ কর্মকর্তা ও অন্যজন গৃহীনি।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা উপ-সহকারি প্রানী সম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) অফিস থেকে মোটরসাইলে নিয়ে গরুর চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তিনি বাঘা-ঈশ্বরর্দী সড়কের বানিয়াপাড়ায় পোঁছলে পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কায় দেয়। এ ঘটনায় আব্দুর রশিদ রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহন হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।

একইদিন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের কাউসার আলীর স্ত্রী অনু পারভীন বেগম (৩৩) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিজ বাড়িতে অটোভ্যানের বিদ্যুতের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, স্থানীয় লোকজন মাইক্রোটি আটক করতে সক্ষম হলেও ড্রাইভার পলাতক রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু নথিভুক্ত করা হয়েছে।