৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাঘায় স্কুলের সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

Admin Published: January 5, 2025, 5:24 pm
বাঘায় স্কুলের সভাপতি পদ  নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন । এদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন বিএনপি নেতা মানিক (৪৫) ও রফিকুল ইসলাম (৩৮)।

রবিবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ স্কুলের বেশ কিছু চেয়ার-টেবিল ভাংচুর কেেছ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আজিবুর রহমান।

স্থানীয় একধিক সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমান বাঘা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দিয়েছেন। এই আবেদনের প্রেক্ষিতে স্কুলের প্রতিষ্ঠাত সভাপতি ও প্রয়াত ইউপি সদস্য আবুল হোসেনের ছেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পলাশ আহাম্মেদ (৫০) প্রধান শিক্ষকের কাছে আবেদন জমা দিয়েছেন। অপরদিকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্যানেল থেকে আবদন জমা দেন প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল (৫০)। এ নিয়ে রবিবার দুপুরের দিকে উভয়  গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা থেকে সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে  উভয় গ্রুপের মোট ১০ জন আহত হন। এদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, বাকী দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রামেক হাসপাতপালে পাঠানো হয়।

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয় প্রার্থীর বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দু’জনই বিএনপি’র রাজনীতি করেন। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্ঠান ভালভাবে পরিচালিত হবে, তাকে সভাপতি নির্বাচন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে এমটি কথা হয়েছিল। কিন্তু আজ দুই পক্ষ সংঘাত সৃষ্টি করে বিদ্যালয়ের বেশকিছু চেয়ার-টেবিল ভাংচুর করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে রবিবার বিকেল পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।