৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

Admin Published: April 14, 2025, 11:45 pm
বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে। রুহুল আমিন উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,  সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্্েরপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেন আসার ঘান্টা বাজালে তিনি পূর্বপান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফার্মে পৌঁছার পূর্ব মুহুর্তে তিনি ঝাপ দেন। এরপর ঘটনা স্থলে তিনি দ্বিখন্ড হয়ে মৃত্যু বরণ করেন। 

এদিকে তাৎক্ষনিক তার মৃত্যুর কারন কিংবা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, পারিবারিক কলহের কারনে তিনি আত্মহত্যা করেছেন।। 

এ বিষয়ে আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন, আড়ানী স্টেশনে এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি কেন এ ভাবে আত্নহত্যার পথ বেছে নিলেন সে বিষযয়ে এখনো কিছু জানতে পারিনি।