৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

Admin Published: October 14, 2026, 5:45 pm
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

স্টাফ রিপোর্টার,বাঘা : জশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড়, নিষিদ্ধ রাসায়নিক ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনায় কারখানার মালিক সোহেল আলীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার(১৪ অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণ পাশে নওটিকা মাধ্যমিক বিদ্যালয়ের ফটকসংলগ্ন সোহেল আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।  প্রত্যক্ষদর্শীরা 

জানান, সোহেল আলী চিনি গালাই করে তার সাথে নানা রকম কেমিক্যাল মিশিয়ে আখের গুড় তৈরি করছিলেন। এমন খবর পেয়ে প্রশাসন তার বাগড়তে অভিযান পরিচালনা করেন। 


অভিযানে ঘটনাস্থল থেকে ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত চিনি, রং, আটা, ফিটকিরি এবং চুন-সহ বিভিন্ন উপকরণ ও নিষিদ্ধ রাসায়নিক জব্দ করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ চিনির বস্তাও জব্দ করা হয়েছে। পরে জব্দ করা ভেজাল গুড় ও সংশ্লিষ্ট উপকরণ বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিক সোহেল আলীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। তিনি ওই গ্রামের মহসিনের ছেলে।


উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নুসরাত জাহান অনন্যা বলেন, ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেশানো বা নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, উদ্ধারকৃত চিনি গুলো এতিম খানায় দান করা হয়েছে।