স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের নেতা ভুমিদস্যু ও বিল দখলকারী ‘জাবের বাহিনী’র প্রধান জাবের আলীর গ্রেফতার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া বটতলা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য বক্তব্য দেন। বক্তারা বলেন, জাবের আলীর বিরুদ্ধে এলাকায় ভূমি ও একের পর এক বিল দখলের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ক্ষমতাকালীন এলাকায় মূর্তিমান আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বাহিনীর ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন, অনেকে পুঙ্গত্ব জীবন-যাপন করছেন। তার বিরুদ্ধে এখনও কেউ কথা বলার সাহস পায় না। তার বিরুদ্ধে ২২ টির বেশী মামলার থাকলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না।
বক্তারা বলেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর এখন আত্মগোপনে থেকে রাজত্ব চালাচ্ছেন জাবের আলী। মানববন্ধন থেকে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় বীরকয়া গ্রামের আবু সায়েম বাপ্পী, সাহাদত আলী, ামাদ আলী,আবদুল মালেক সিরাজুল ইসলাম, গয়ের আলী ও মোবারক হোসেন প্রমুখ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।