১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতালের

Admin Published: September 12, 2025, 11:01 pm
বাগমারার ভবানীগঞ্জে চালু হলো ইসলামিয়া চক্ষু হাসপাতালের

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারার চোখের রোগীদের সু চিকিৎসার চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হলো। বাগমারা ইসলামিয়া চক্ষু হাসপাতাল নামের এই চিকিৎসা প্রতিষ্ঠানটির আজ শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার প্রাণিসম্পদ দপ্তর সংলগ্ন স্থানে এই হাসপাতালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি  আব্দুর রাজ্জাক প্রাং,  উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান। অতিথি ছিলেন   ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন, যুবনেতা এনামুল হক বাবু, বড়বিহানালী বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠু। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ এর সাবেক ছাত্রনেতা মোঃ আবু সালেহ্ রকি,  ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ আবুহেনা রিপন, ডাঃ আশিক ইকবাল,  কামরুল হাসান মোল্লা, ভবানীগঞ্জ পৌর যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, আসিফ ইসলাম ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন এর মহাসচিব মোঃ রহমত আলী, পল্লী চিকিৎসক নাসির হোসেন, মাওলানা আঃ জব্বার সরদার মাওলানা মোঃ জুলকার নাঈম বাবু। এখন থেকে

হাসপাতালটিতে চোখের রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হবে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা দিবেন বলে জানানো হয়েছে।