৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাগমারায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

Admin Published: June 24, 2025, 1:48 pm
বাগমারায় বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় সাত বছরের এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ড. শংকর কে বিশ্বাস মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, সোমবার দিনগত রাত ৩টার দিকে অভিভাবকরা ওই শিশুকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে তাকে ভর্তি করা হয়। বর্তমানে ওসিসিতে তার চিকিৎসা চলছে।

রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে উপজেলার তাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম শিশু বাকপ্রতিবন্ধী হওয়ায় কিছু বলতে পারেনি। সে কারণে কোনো অভিযোগ এখনও পাইনি। বিষয়টির বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।