৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাগমারায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহলের কারবার, যুবক গ্রেফতার

Admin Published: August 8, 2025, 11:45 am
বাগমারায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহলের কারবার, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে ৯০% অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ রাজশাহীর বাগমারা থেকে সুজন (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৬৪৮ বোতল অ্যালকোহলসহ অন্যান্য উপকরন জব্দ করা হয়। গ্রেফতার সুজন  জেলার বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের খুশবর আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলাও দেওলিয়া গ্রামে প্রথমে খড়ের ভ্যান জব্দ করা হয়। পরে ওই খড়ের আঁটির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬৪৮ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। হোমিও ওষুধের নামে এসব অ্যালকোহল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়েছিলো।

র‌্যাব জানায়, হোমিওপ্যাথি ওষুধ সরবরারের আড়ালে সুজন দীর্ঘদিন ধরে ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিলো। এ ঘটনায় গ্রেফতার সুজনের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মতি মামলা দায়ের করা হয়েছে।