৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাগমারায় জাতীয় পাটির সভাপতি আবু তালেবের ইন্তেকাল

Admin Published: November 21, 2024, 5:24 pm
বাগমারায় জাতীয় পাটির সভাপতি আবু তালেবের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার জাতীয় পাটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী এলাকার কৃতি সন্তান আবু তালেব (৫৬) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহি..........রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দি হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা পিএফজি’র উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক নেতার পাশাপাশি ব্যবসায় ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।

বৃহস্পাতবার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলা উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী হাইস্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযায় হাজার হাজার মুসল্লী অংশ গ্রহন করেন এবং ভবানীগঞ্জ হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়। 

জানাযা শেষে তাকে নিজ গ্রাম ভবানীগঞ্জ হেদাদীপাড় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের নামাজের জানাযায় জন প্রতিনিধিসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবগ, এবং গণ্যমাান্য মুসল্লীগন উপস্থিত ছিলেন। এ সময় জানাযাতে আবু তালেবের মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। আবু তালেব ছিলেন এলাকার নিবেদত প্রাণ ও ত্যাগি বিশিষ্ট সমাজসেবী এলাকার কৃতি সন্তান। তাঁর মৃত্যুর খবরে বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বস্তরের জনগনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় মরহুমের ছেলে ব্যবসায়ী নাজমুল হক সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুমের জানাযায় বিশিষ্ট ব্যাক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বিশিষ্ট চিকিৎসক ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচজালক ডাঃ আব্দুল বারী সহ এলাকায় সর্বস্তরের ব্যাক্তিবর্গ।