স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি এলাকায় মাদক কেনাবেচার অভিযোগে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছে বাগমারা থানা পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেউখালি গ্রামের আবুল কালামের ছেলে সোহেল রানা ওরফে চুল কাটার সোহেলের (৩৫) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা ও তার সহযোগীরা পালিয়ে যায়।