৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

বাগমারায় অগ্নিকান্ডে দই কারখানাসহ বাড়ি ভষ্মীভূত

Admin Published: January 24, 2026, 1:32 pm
বাগমারায় অগ্নিকান্ডে দই কারখানাসহ বাড়ি ভষ্মীভূত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর আকড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়িসহ দই তৈরির কারখানা ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত পোনে ১ টার দিকে হঠাৎ করে তার দই কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দই তৈরির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় রাখা প্রায় ৪০০ লিটার গরুর দুধসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

ক্ষতিগ্রস্ত পল্লব দাস জানান, 

আগুনে তার কারখানা ও বাড়ির ব্যাপক ক্ষতি হয়ে যায়। আগুনে মোটরসাইকেল সহ বাড়ির মালামাল পুড়ে গেছে। 


ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও দই উৎপাদন কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হওয়ায় মালিক পল্লব দাস চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভাতে সহযোগিতা করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেছে।