১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

বাগমারায় অসহায় দুই শিশুর পাশে দাড়ালো প্রশাসন

Admin Published: August 28, 2025, 12:34 pm
বাগমারায় অসহায় দুই শিশুর পাশে দাড়ালো প্রশাসন

স্টাফ রিপোর্টার :রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুতে অসহায় হয়ে পড়া দুই শিশুর পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনায় মায়ের মৃত্যু হলেও সঙ্গে থাকা শিশু ফারদিন (৬) ও ফকরুল (৫) চরম অসহায় হয়ে পড়েন। এ অবস্থায় তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম (ইউএনও) তার কার্যালয়ে শিশু দুটির বাবার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

প্রসঙ্গত, গত রবিবার সকালে বাগমারার উপজেলার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে খয়মন বেগমসহ দুজন নিহত হন। ভ্যান থেকে ছিটকে প্রাণে বেঁচে যান খয়মন বেগমের দুই ছেলে ফারদিন ও ফকরুল। নিহত খয়মন উপজেলার চেউখালী গ্রামের আবদুল হান্নানের (৪০) স্ত্রী।

বাগমারার ইউএনও মাহবুবুল ইসলাম জানান, দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর দুই শিশুর বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের নজরে আসে। তিনি শিশু দুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এ ছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার শিশুদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। তাদের পরামর্শ অনুযায়ী শিশু দুটিকে আর্থিক সহায়তা করা হয়েছে।