৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাগমারায় পাশবিক নির্যাতনে ভ্যাানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার

Admin Published: December 31, 2025, 10:50 am
বাগমারায় পাশবিক নির্যাতনে ভ্যাানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ফারুককে প্রকাশ্য নির্মম নির্যাতন করে হত্যা মামলার মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, মূলহোতা সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম, আ. মতিন (৪০), রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০) আসাদুল ইসলাম (৩৬), হাবিবুর রহমান (৫৫) ও আবদুল হান্নান (৩৮)।

এদের সবার বাড়ি বাগমারা উপজেলার দেউলিয়া, হেজাতিপাড়া ও আশেপাশের বিভিন্ন গ্রামে। মঙ্গলবার রাতে নাটোরে বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস রোডে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ে থেকে তাদের গ্রেফতার করা করা হয়। সেখান থেকে তারা ঢাকাকোচে পালানোর প্রস্তুতি নিচ্ছিলো। বুধবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরাঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, রাজশাহীর বাগমারায় অটোর ব্যাটারি চুরির অভিযোগে পাশবিক নির্যাতন চালিয়ে ভ্যানচালক ওমর ফারুককে (৩৯) হত্যার অভিযোগে মামলা দায়ের করেন তার বাবা চানপাড়া গ্রামের মোসলেম সরদার।  এর আগে গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে তার ছেলে ভ্যানচালক ওমর ফারুক তার  অটোভ্যান রেখে প্রস্রাব করতে যায়। ফিরে এলে তাকে সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন আটক করেন। তাঁদের নির্দেশে সমিতির সদস্যরা ছেলের উপর ঝাপিয়ে পড়েন এবং তাকে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ওমর ফারুককে একটি প্রাচীরের সঙ্গে দাঁড়িয়ে রেখে দুই হাত, দুই পায়ে হাতুড়ি দিয়ে পেরেক ঢুকিয়ে দেয়। পরবর্তীতে ভ্যানচালকের অবস্থা সংকটাপূর্ন হলে আসামীরা গাঁজার নাটক সাজিয়ে বাগমারা উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) সংবাদ দিলে তিনও ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০০ টাকা অর্থদণ্ড এবং  সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরবর্তীতে পুলিশ দণ্ড পাওয়া ওমর ফারুককে  বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী কারাগারে পাঠায়। সেখানে অসুস্থ হলে পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় থাকা অবস্থায় গত ২০ ডিসেম্বর ফারুকের মৃত্যু হয়।