১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

বাগমারায় শিশু বলাৎকারের অভিযোগে একব্যক্তি আটক

Admin Published: March 1, 2026, 5:38 pm
বাগমারায় শিশু বলাৎকারের অভিযোগে একব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আবদুস সাত্তার। রবিবার তাকে আটক করে থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে বলাৎকারের চেষ্টা করা হয়। সর্বশেষ গত শনিবার ভিকটিম

শিশু বাসায় ফিরে তার বাবা-মাকে জানায়, লোকটা (অভিযুক্ত) ভালো না। শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু নিজেই তার সাথে অসামাজিক কার্যকলাপের বর্ণনা দেন। এরপরেই নড়েচড়ে বসে পরিবারের লোকজন। শিশুটির জবানবন্দিতে উঠে আসে নৃশংসতার বর্ণনা।


খোঁজ নিয়ে জানা গেছে, ভবানীগঞ্জ মোহনা ক্লিনিকের পাশের একটি স’মিলের মালিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টার কথাও শোনা যায়, যা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।


অবশেষে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারকে আটক করেছে। বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।