১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা'

Admin Published: February 14, 2026, 12:30 pm
‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা'

ডিএনএন ডেস্ক: ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে।' শীতের মনমরা দিন পেরিয়ে ভালোবাসার আবেশ আর রঙিন আবহ নিয়ে বাংলায় বসন্ত এসে গেছে। আজ পহেলা ফাল্গুন। আজি বসন্তের আগমণে প্রকৃতি সেজেছে নতুন রূপে।



শিমুল ফুল আর কোকিলের গানের দোলা পৌঁছে গেছে নগরীর নানা প্রান্তে। 

প্রতিবছর বসন্তের আগমণে নগরীর মানুষেরা নানা রঙের পোশাক-ফুলে শহর রাঙিয়ে তোলেন। পথের মোড়ে মোড়ে হরেক রকমের ফুলের দোকান, মেলা, হলুদ, বাসন্তী রঙের শাড়ি, নজরকাড়া পাঞ্জাবিতে বসন্ত নগরজীবনে স্থান পায় অনন্য মাত্রায়।


১৫৮৫ সালে বাংলা সনে ১৪টি উৎসব প্রবর্তনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসবের উন্মেষ ঘটে মুঘল সম্রাট আকবরের হাত ধরে।


ষাটের দশকে ফাল্গুনের প্রথম ছুটির দিনে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ছায়ানট। স্বাধীন বাংলায় প্রথম বসন্ত পালিত হয় ১৯৯৪ সালে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের হাত ধরে ১৪০১ বঙ্গাব্দের পহেলা ফাগুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় উদযাপন শুরু হয় এই উৎসবের। এরপর থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে এই উৎসব।