৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক : চাঁদ

Admin Published: January 17, 2026, 8:12 pm
বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক : চাঁদ

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বেগম জিয়া সারাজীবন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে বেচে থাকবেন।

শনিবার রাজশাহীর চারঘাটের সারদা বাজার কমিটির উদ্যোগে বেগম জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে ২০১৮ সালে বেগম জিয়াকে জেলে আটক করে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বেগম জিয়ার মৃত্যু জন্য শেখ হাসিনা দায়ি।

বাজার কমিটির সভাপতি রিংকুর সভাপতিতে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক কাউন্সিল মোজাফ্ফর হোসেন প্রমুখ।

সভার শেষে বেগম জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এরপর তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।