৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএলডিপি’র শোক প্রকাশ

Admin Published: December 30, 2025, 10:36 am
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএলডিপি’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি। 

মঙ্গলবার পার্টির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ ও মহাসচির মনিরুজ্জামান স্বাধীন যৌথ শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন, একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও আপোষহীন, সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও দেশ  প্রেমিক নেতাকে হারালো।