৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

Admin Published: July 16, 2025, 5:09 pm
বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলের শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই স্মরণসভায় শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবী জানান । 

প্রধান অতিথির বক্তৃতার শুরুতে বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি মো. সারোয়ার জাহান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম। অন্যান্যের মধ্যে শহিদ পরিবারের সদস্যগণ, জুলাইযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহিদ আবু সাঈদকে নিয়ে বিভাগীয় কমিশনারের লেখা কবিতা আবৃত্তি করেন জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। শেষে দোয়া মাহফিলে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।