স্টাফ রিপোর্টার : রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের আদিবাসী নৃ-গোষ্ঠীর হারিয়ে যাওয়া সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং।
তিনি বলেন, নানা কারনে এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতি তাদের নিজ নিজ সংস্কৃতি থেকে দুরে সরে যাচ্ছে। পারস্পারিক প্রতিহিংসাও এর অন্যতম কারন। নৃ-গোষ্ঠী জনজাতির সংস্কৃতি বিকাশে রাজশাহীতে বিভাগীয় কালচারাল একাডেমী থাকলেও নানা সংকট বিরাজমান। এসব সংকট থেকে দ্রুত উত্তরণ ও এ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির বিকাশে কাজ করবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বে-সরকারী উন্নয়ন সংস্থা ‘সিসিবিভিও’ এ মতবিনিময় সভার আয়োজন করে। দেশের নৃ-জাতি গোষ্ঠিসমূহের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় কালচারাল একাডেমীর উদ্যোগ গ্রহণের পথ সুগমের লক্ষ্যে এ সভার অয়োজন করা হয়।
সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন। ‘নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্রনাথ সিং।
সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো. সারওয়ার-ই-কামাল।
সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সারওয়ার, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, রক্ষাগোলা সমন্বয়কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকন্ঠের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার মামুন-অরÑরশিদ, পদ্মাটাইমস প্রতিনিধি আব্দুল বাতেন বক্তব্য রাখেন। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র সহকারী সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।