৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিরসনে স্মারকলিপি দেবে বাপা

Admin Published: August 29, 2025, 6:09 pm
বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিরসনে স্মারকলিপি দেবে বাপা

স্টাফ রিপোর্টার :পদ্মা নদী ও বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখা। শুক্রবার রাজশাহীর একটি পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়া এবং বরেন্দ্র এলাকায় অতিরিক্ত নলকূপ ব্যবহার ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামিয়ে আনছে। ফলে কৃষি উৎপাদন, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেয় বাপা। এছাড়াও এ অঞ্চলে ‘গাছ খেকো’, সিটি কর্পোরেশন এলকায় পুরাতন পুকুর ও পুস্কুনি দখল করে আবাসন ভবন তৈরি করছে ও পরিবেশ ধ্বংস করছে এরও প্রতিকার চাওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন বাপা রাজশাহী জেলা সভাপতি মো: জামাত খান। এ সময় বাপার কেন্দ্রীয় সদস্য মো. আফজাল হোসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, এনামুল হক, স.ম সাজু, সাবেক সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, গোলাম নবী রনি, সেলিনা বেগম, সম্রাট রায়হান, সুভাষ হেমব্রম, জাহিদ হাসান, আঞ্জুমান আরা পারভিন লিপি, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, মুসফিকুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।