৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার

Admin Published: December 28, 2025, 7:28 pm
চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার

ডিএনএন ডেস্ক: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

অপসারণ হওয়া ছয় সহকারী পুলিশ সুপার হলেন, মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়।