১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

চারঘাটে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

Admin Published: June 16, 2025, 1:02 pm
চারঘাটে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার গৌড়শহরপুর নতুনপাড়া থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা ােগয়েন্দা পুলিশ। গ্রেফতার নারীর নাম মোসা. উম্মাতুন (৫০)। সে উপজেলার গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের শাহাবুদ্দীনের স্ত্রী।


সোমবার রাজশাহী জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ফেন্সিডিল বিক্রির সময় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৫ বোতল ও পরে  আরো ১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এ সময় মানিক নামের এক মাদক কারবারী পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার নারী ও পলাতক মানিকের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।