৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

চারঘাটে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Admin Published: August 15, 2025, 11:36 am
চারঘাটে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে শতাধিক বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে চারঘাটের ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো, বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের ওয়াজ নবীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) চারঘাটের ইউসুফপুরের শহিদুল ইসলামের ছেলে সিহাব হোসেন (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১২৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শুক্রবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের

গতিবিধি পর্যবেক্ষন করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ফেন্সিডিল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিলো। গ্রেফতারের পর তাদের চারঘাট থানায় নিয়মিত মামলায় হস্তান্তর করা হয়েছে।