৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

চারঘাটে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

Admin Published: May 3, 2025, 10:50 pm
চারঘাটে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে স্কুল মাঠে ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক মুরাদ পাশার নেতৃত্বে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা, সাবেক সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ । 

সভায় বক্তারা বলেন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফত রহমান কোকো স্মৃতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা পন্ড করতেই একদল সন্ত্রাসী ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলা বন্ধ করা করেছে। এই ককটেল বিস্ফোরনের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দেন বক্তারা। 

বক্তারা আরো বলেন, চারঘাটের মাটিত কোন সন্ত্রাসী, মাদক কারবারী, চাঁদাবাজদের ঠাই হবে না। প্রশাসন এ সব চাদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারীদের গ্রেফতারে আরও সজাগ দুষ্টি দেবেন এমন প্রত্যাশা করেন বক্তারা। 

উল্লেখ্য, শনিবার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরন ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে একদল দুর্বৃত্তরা। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় চারঘাট বাজারের দোকানপাট। পন্ড হয়ে যায় প্রীতি টুর্নামেন্ট খেলা।