৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

চারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবক আটক

Admin Published: December 11, 2025, 5:39 am
চারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে  দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে দুই যুবককে আটক করা হয়েছে। উপজেলার ডাকরা পাগলপাড়া এলাকায় বুধবার ভোররাতে ছিনতাই করতে গিয়ে আটককৃতরা হলো, পশ্চিমপাড়া এলাকার হাকিমের ছেলে জয় (২৪) ও চারঘাটের বাদুড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মনি (২৮) ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোর পাঁচটার দিকে ডাকরা এলাকার ব্যবসায়ী মাহাবুর রহমান মাছ কিনতে বাড়ী থেকে বের হন। তিনি ভায়ালক্ষিপুর ইউনিয়নের পাগলপাড়া নামক স্থানে পৌছলে দুইজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাহাবুর রহমানের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে দুই ছিনতাইকারীকে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া দিয়ে তাদের আটক করে এলাকাবাসী। পরে চারঘাট থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মাছ ব্যবসায়ী মাহবুর রহমান বাদী হয়ে দুই ছিনতাইকারীকে আসামী করে মামলা দায়ের করেছেন।

চারঘাট মডেল ওসি হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারী ২ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।