৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

চারঘাটে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

Admin Published: November 1, 2025, 6:36 pm
চারঘাটে পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে শনিবার  উপজেলা সদরের চাররাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাধ নির্মাণ। মানুষের প্রাণের দাবি উপেক্ষা করা হলে পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে। আপনাদেরকে অফিসে থাকতে দেয়া হবে না। মানুষ আজ দাবি নিয়ে রাস্তায় নামছে। নিজের ভিটে-মাটি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তুলবেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদী ভাঙ্গন রোধে বাধ নির্মানের উদ্যোগ নিন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সাকেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির নেতা মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।