১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

চারঘাটে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Admin Published: October 1, 2026, 3:43 pm
চারঘাটে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে এসআরবি। বুধবার দিবাগত রাতে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫ এর একটি দল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার সংবাদ পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। উদ্ধার করা এই অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।