৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

চারঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

Admin Published: November 10, 2025, 7:06 pm
চারঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কন্দ্রে করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে হত্যাকান্ডের পর বাবর আলী এক বাড়িতে আত্মগোপন করে। খবর পেয়ে পুলিশ বাড়ী ঘেরাও করে তাকে গ্রেফতার করে।

স্থানীয় নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলাও বিচারাধীন। এরই মধ্যে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।