স্টাফ রিপোর্টার : শনিবার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষ্যে ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে কমিউনিটি সংলাপের আয়োজন করা হয়।
কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। এসময় অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সঈদ আলী রেজা বক্তব্য রাখেন। প্রধান অতিথি মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ছেলেদের উপর যৌন শোষণ রোধে পরিবারসহ সমাজের সাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সকলের সমন্বিত উদ্যোগেই একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব বলেও অভিমত ব্যক্ত করেন। সুব্রত পালের সঞ্চালনায় এসিডি’র পিয়ার লিডারবৃন্দ মূল আলোচনায় বিভিন্ন সেসন পরিচালনা করেন। এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল অনুষ্ঠানে আগত সকলতে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০২৫ বছরের জন্য প্রচারাভিযানের মুল বার্তার মধ্যে অন্যতম হলো, ছেলেরাও যৌন সহিংসতা বা নির্যাতনের শিকার হতে পারেন, যৌন সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় অনলাইন ও অফলাইনে ভূমিকা রাখতে এবং ছেলেদের যৌন সহিংসতা থেকে রক্ষা করতে সেবা ও সহয়তার হাত প্রসারিত করা প্রয়োজন।
ছেলে শিশুর উপর যৌন সহিংসতার প্রভাব, মূল কারণ, প্রতিকারে করণীয় এবং কাদের দায়িত্ব, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার লক্ষ্যে সকল ধরণের লিঙ্গ-নির্বিশেষে প্রতিটি শিশুর প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ করে বিভিন্ন সেসন পরিচালনায় ভূমিকা রাখেন। সংলাপে যৌন সহিংসতা দ্বারা প্রভাবিত ছেলেদের সুরক্ষায় সামাজিক নিয়মের মধ্যদিয়ে কীভাবে অধিকতর যত্ন নেয়া যায় এবং যৌন সহিংসতায় নির্যাতিত ছেলেরা যাতে সংকট কাটিয়ে বেড়ে উঠতে পারে তা নিয়ে দলীয় আলোচনা এবং উপস্থাপন করা হয়।
২০২৫ সালের ব্লু আমব্রেলা দিবসে অন্যান্য দেশের মতো এসিডি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসিডির পক্ষ থেকে সচেতনতামূৃলক কার্যক্রমের অংশ হিসেবে কমিউনিটি সংলাপ, পরামর্শক সভা, অংশীজন সংলাপ, ফেসবুক ভিত্তিক প্রচারণা, তরুণদের নিয়ে প্রচারণামূলক কর্মসূচি, ১৬ এপ্রিল আন্তর্জাতিক দিবস হিসবে ব্লু আমব্রেলা দিবস পালনে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। পরামর্শক সভায় অংশগ্রহণকারীরা বলেন, ছেলেদের উপর যৌন হয়রানি বা সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে, কিন্তু সংকোচে বা লজ্জায় তারা কাউকে বিষয়টি শেয়ার করছেনা, যে কারণে এধরনের ঘটনা বেড়েই চলছে।