৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

চলন্ত অবস্থায় বগি রেখে সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা, অতপর...

Admin Published: January 30, 2026, 6:25 pm
চলন্ত অবস্থায় বগি রেখে সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা, অতপর...

স্টাফ রিপোর্টার : বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সেপ্রেসের শত শত যাত্রী। চলন্ত অবস্থায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশনে এলাকার বালুদিয়াড়ে কাপলিঙ্ক ভেঙে দুই ভাগ হয়ে পড়ে ট্রেনটি। এতে পেছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে সামনে চলে যায়। শুক্রবার সকাল ৭ টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৭ টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। এরপর ৭ টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় ট্রেনের বগির কাপলিংক ভেঙে যায়। এতে চলন্ত অবস্থায় ট্রেন দুই ভাগে আলাদা হয়ে যায়। পেছনের ১১ টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে সামনে চলে যায়। পেছনের বগি ছাড়াই ট্রেনটি প্রায় ২ কিলোমিটার দুরে চলে যায়। পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে পেছনে  ফেলে আসা বগির কাছে ফিরে আসে। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন।

সরদহ রেলস্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮ টা ২৫ মিনিটের সময় আধা ঘন্টা দেরীতে পুনরায় ১১ টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। এ ঘটনায় তেমন কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। তিনি বলেন, বগির কাপলিংক ভেঙে যাওয়ায় এ ঘটনা ঘটে।