৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল শাহ মুখদুম মেডিকেল কলেজ

Admin Published: January 29, 2026, 11:52 pm
চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল শাহ মুখদুম  মেডিকেল কলেজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর শাহ মুখদুম মেডিকেল কলেজে  চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি সেশনে এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি থেকে তথ্যটির সত্যতা মিলেছে। 

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বেসরকারি মেডিকেল কলেজ তালিকায়  ১৫১ নম্বর ক্রমিকে শাহ মুখদুম  মেডিকেল কলেজের নাম অন্তর্ভুক্ত আছে।

উল্লেখ্য, ২০১৪ সালে বেসরকারী মেডিকেল কলেজ হিসেবে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এটি যাত্রা শুরু করে।  রাজশাহী  খড়খড়ি এলাকায় নিজস্ব  প্রায় ৫ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস। জুলাই পূর্ববর্তী সময়ে মন্ত্রণালয়ের একটি পরিদর্শন টীমের সুপারিশে এটির কার্যক্রম স্থগিত করা হলেও সম্প্রতি হাইকোর্টের এক আদেশে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়।