৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২

Admin Published: November 11, 2025, 6:30 pm
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২

ডিএনএন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১২ জন।মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সোমবার (১০ নভেম্বর)সকাল ৮টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১ জন, খুলনা বিভাগে ৭২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে ৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে)।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৯৩৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩১৮ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৪২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন। 


উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।