১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

Admin Published: July 11, 2024, 3:23 am
ঢাকা মাতাবেন রাহাত ফাতেহ আলী খান

ডিএনএন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। গানে গানে মাতাবেন ঢাকা। আসছে ২০ জুলাই রাজধানীতে এই শিল্পী গান পরিবেশন করবেন।

বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স সাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। তারাই শিল্পীকে ঢাকায় আনছেন। এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ ওই স্ট্যাটাসে রাহাত ফাতেহ আলী খানের একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্ক। যেখানে প্রি রেজিস্ট্রেশন চলছে।

প্রতিষ্ঠানটির কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্ট্রেশন চলছে এখন। পরে টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।

এর আগে গেল ৭ জুন বলিউড অভিনেতা অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল বিএইচএন। এছাড়া সংগীতশিল্পী লাকী আলীকেও ঢাকায় এনেছিল প্রতিষ্ঠানটি। এবার রাহাত ফাতেহ আলী খানকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।