স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, দেশে ধানের শীষের জোয়ার বইছে। এই জোয়ার নিয়ে যতই ষড়যন্ত্র করুক কেউ দমাতে পারবেনা। রাজশাহী বিভাগের প্রতিটি আসনে ধানের শীষ বিজয়ী হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দলকে নিশ্চিহ্ন করতে পতিত সরকারের প্রধানমন্ত্রী বহু চেষ্টা করেছেন। তার সাথে স্বাধীনতা বিরোধী আরেকটি দল জোট হয়ে বিএনপি’র পিছনে লেগেছিল। কিন্তু বিএনপির বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি। কারণ বিএনপিকে দেশের মানুষ ভালবাসে।
বুধবার রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, বিএনপি দেশ সেবার সুযোগ পেলে নারীদের অধিকার ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবে। তাদেরকে ফ্যামিলি কার্ড, কৃষির উন্নয়নে ভর্তুকিসহ কৃষি কার্ড দেওয়া হবে। মিলন আরো বলেন, পবা-মোহনপুরের মানুষ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ১২ তারিখে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মোহনপুরে যত রাস্তা-ঘাট আছে সবগুলো সংস্কার এবং নতুন করে তৈরি করা হবে।
এদিকে এডভোকেট শফিকুল হক মিলনের জনসংযোগকালে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ধানের শীষে প্রচারণা চালান। ধানের শীষের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগ ও পথসভায় মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমনসগ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপটস্থিত ছিলেন।