স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে র্যাব ও থানা পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার বখতিয়ারপুর গ্রামে গ্রামের সোহেল রানা (৪৫)। তাকে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-৫। এছাড়াও দুর্গাপুর থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় উপজেলার বর্ধনপুর গ্রাম থেকে আনারুল ইসলামকে (৩৬) আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ) দুপুরে আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানা পুলিশ ও র্যাব-৫ এর অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।