১০ ভাদ্র, ১৪৩৩
২৬ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতে মামলা-জরিমানা

Admin Published: June 15, 2025, 12:04 am
দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন করায় ভ্রাম্যমাণ আদালতে মামলা-জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে তিনটি পৃথক মামলা ও ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ জুন)  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কিশোরপুর, আমগ্রাম, উজানখলসী ও কিসমত বগুড়া এলাকায় ধানী জমিতে ভেকু (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে মোট তিনটি পৃথক মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আমগ্রাম এলাকায় সড়ক পরিবহন ও বালু ব্যবস্থাপনা আইনে দুটি মামলা করা হয় এবং অভিযুক্ত ব্যক্তি জহুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

উজানখলসীতে এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার টাকার মামলা এবং কিশোরপুর ও কিসমত বগুড়া এলাকায় পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু গাড়ি জব্দ করে অকেজো করে দেওয়া হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন,“অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে — যা আইনত দণ্ডনীয়। আমরা নিয়মিতভাবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।