ডিএনএন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার মধ্যে এবার নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে জেদ্দা থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছাড়তে না পারায় যাত্রীরা আটকা পড়েছেন। রোববার জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, “নিরাপত্তাজনিত কারণে বিমান ছাড়তে পারছি না।
এ কারণে ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনো যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি। ”
বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।