২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে উপস্থিতির হার ৯৮ ভাগ

Admin Published: July 2, 2026, 5:35 pm
এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে উপস্থিতির হার ৯৮ ভাগ

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৯৭ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৬০১ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাত্র ২ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী আজ অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি এবং কোনো প্রকার জটিলতা বা সমস্যা পরিলক্ষিত হয়নি মর্মে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। 

উল্লেখ্য যে, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২০৮ টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলাতে কেন্দ্রের সংখ্যা সর্বোচ্চ ৪৩টি এবং জয়পুরহাট জেলাতে সর্বনিম্ন ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।