৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

একটি দল আখিরাতের দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে : চাঁদ

Admin Published: January 13, 2026, 6:56 pm
একটি দল আখিরাতের দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে : চাঁদ

স্টাফ রিপোর্টার : একটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে মন্তব্য করে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেলে আটকিয়ে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বিনা চিকিৎসায় জেলে আটক থাকলেও তিনি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলার মাটিতেই আপোষহীন নয়। তিনি কখনও কারো কাছেই মাথা নত করেননি।

মঙ্গলবার বিকেলে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে নন্দনগাছী স্কুলে মাঠে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে একটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে। তাদের বিভ্রান্তে কেউ বিচলিত হবেন না। আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষে ভোট দিয়ে তাদের উচিত জবাব দেবেন জনগন। চারঘাট-বাঘায় ধানের শীষের জোয়ার দেখে জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়োর আমিন বিপুল, ইউনিয়ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সামাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লালন বিশ্বাস প্রমুখ। সভাশেষে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।