৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

Admin Published: January 3, 2026, 2:08 pm
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

ডিএনএন ডেস্ক: জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম বাড়বে, নাকি কমবে— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল রোববার (৪ জানুয়ারি)। এদিন এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিইআরসি। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করা হবে। এ-সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।


এদিকে, একই দিনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিইআরসি।


এর আগে গত ২ ডিসেম্বর অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়। সে সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।