৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন ইমরান ইমন

Admin Published: October 21, 2025, 2:19 pm
এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন ইমরান ইমন

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি- এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। একইসঙ্গে আরো দুইজনকে জাতীয় নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন এনসিপির বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং আশিকিন আলম রাজন। সোমবার এনসিপির কেন্দ্রিয় সদস্য (দফতর) মোহাম্মদ উসামা সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, এনসিপির নির্বাহী কাউন্সিলে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এ আদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।